ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
ময়মনসিংহে ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাবেয়া খাতুন (৬৫) ও ১৭ মাস বয়সী তৌফিক নামে এক শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৭ মাস। দুর্ঘটনায় শিশুর মা খাদিজা বেগমের একটি হাত ভেঙে
ময়মনসিংহে ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাবেয়া খাতুন (৬৫) ও ১৭ মাস বয়সী তৌফিক নামে এক শিশুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি ট্রাক্টরের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ছেলে শিশুটির বয়স ১৭ মাস। দুর্ঘটনায় শিশুর মা খাদিজা বেগমের একটি হাত ভেঙে গেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ট্রাক্টর ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।