ময়মনসিংহে ৩৫ লাখ টাকা চুরি, ঢাকা থেকে গ্রেপ্তার ২
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় ঢাকা থেকে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে চুরির ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) গ্রেপ্তার হওয়াদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়ারা হলেন মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশি (মধ্যপাড়া) গ্রামের মো. সিরাজুলের ছেলে সৌরভ মিয়া (৩০) এবং একই গ্রামের মো. আবুল কালাম কালু মিয়ার ছেলে মো. জনি (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) ডিএমপি পুলিশের সহযোগিতায় মুক্তাগাছা থানা পুলিশ ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছার বিরাশি গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. আশরাফুল আলমের বাবা আব্দুল মোতালেব জমি কেনার উদ্দেশে ৩৫ লাখ টাকা ঘরে রেখে সম্প্রতি হজ পালনে সৌদি আরব যান। টাকাগুলো আশরাফুলের মা মোছা. হাছিনা বেগমের শয়নকক্ষের একটি স্টিলের ট্র্যাংকে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল।
গত ১ মে সন্ধ্যায় হাছিনা বেগম ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা এবং
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় ঢাকা থেকে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে চুরির ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) গ্রেপ্তার হওয়াদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়ারা হলেন মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশি (মধ্যপাড়া) গ্রামের মো. সিরাজুলের ছেলে সৌরভ মিয়া (৩০) এবং একই গ্রামের মো. আবুল কালাম কালু মিয়ার ছেলে মো. জনি (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) ডিএমপি পুলিশের সহযোগিতায় মুক্তাগাছা থানা পুলিশ ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তাগাছার বিরাশি গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. আশরাফুল আলমের বাবা আব্দুল মোতালেব জমি কেনার উদ্দেশে ৩৫ লাখ টাকা ঘরে রেখে সম্প্রতি হজ পালনে সৌদি আরব যান। টাকাগুলো আশরাফুলের মা মোছা. হাছিনা বেগমের শয়নকক্ষের একটি স্টিলের ট্র্যাংকে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল।
গত ১ মে সন্ধ্যায় হাছিনা বেগম ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা এবং স্টিলের ট্র্যাংকের তালা ভাঙা। পরে দেখা যায়, ট্র্যাংকে রাখা ৩৫ লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে মঙ্গলবার ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার হওয়া সৌরভ ও জনির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানার এ/২৮ শাহজাহানপুর রেলওয়ে কলোনি ভবনের চতুর্থ তলায় সৌরভের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া সৌরভের খালা শারমিন আক্তার শিখার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর কুষ্টিয়া গ্রামের গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, মামলাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িত দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া ৩৫ লাখ টাকার মধ্যে এখন পর্যন্ত ২১ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকা ও অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুইজনই পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।