যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার

শুরু হয়েছে ঈদের ছুটি। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে যমুনা সেতু এলাকায় যানবাহন পারাপারের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু পারাপার হয়েছে ৩৫ হাজার ৬৫৮টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদে উত্তরাঞ্চলে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা আগামী ২৪ ঘণ্টায় আরও বৃদ্ধি পাবে। ফলে টোল আদায় আরও বাড়বে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। যার মধ্যে পূর্ব পাড় থেকে এক কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ও পশ্চিম পাড় থেকে এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা আদায় হয়েছে। উভয়পাশে মোট গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ৬৫৮টি। এম এ মালেক/এনএইচআর/জেআইএম

যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার

শুরু হয়েছে ঈদের ছুটি। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এর ফলে যমুনা সেতু এলাকায় যানবাহন পারাপারের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু পারাপার হয়েছে ৩৫ হাজার ৬৫৮টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদে উত্তরাঞ্চলে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা আগামী ২৪ ঘণ্টায় আরও বৃদ্ধি পাবে। ফলে টোল আদায় আরও বাড়বে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। যার মধ্যে পূর্ব পাড় থেকে এক কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ও পশ্চিম পাড় থেকে এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা আদায় হয়েছে। উভয়পাশে মোট গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ৬৫৮টি।

এম এ মালেক/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow