যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।  বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় উপস্থিত হয়ে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দীর্ঘ দেড় যুগ পর এটি দেশে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ পালন করেছেন। গত ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তিনি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোট

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় উপস্থিত হয়ে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ দেড় যুগ পর এটি দেশে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ পালন করেছেন। গত ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow