যশোরে ছাত্রলীগ নেতা মুন্না আটক

যশোরে ছাত্রলীগের বসুন্দিয়া ইউনিয়ন শাখার সদস্য মুন্না বিশ্বাসকে আটক করেছে পুলিশ । শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। মুন্না বিশ্বাস যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গত ৬ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারিকুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুরের পাশাপাশি ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিল ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্না বিশ্বাসকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্

যশোরে ছাত্রলীগ নেতা মুন্না আটক

যশোরে ছাত্রলীগের বসুন্দিয়া ইউনিয়ন শাখার সদস্য মুন্না বিশ্বাসকে আটক করেছে পুলিশ ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। মুন্না বিশ্বাস যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারিকুল ইসলাম ও অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুরের পাশাপাশি ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিল ভাঙচুর এবং লুটপাট চালানো হয়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্না বিশ্বাসকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow