যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

যশোরের বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন (১৬) এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন (১‌৯)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুজন মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ ক

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

যশোরের বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন (১৬) এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন (১‌৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুজন মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. জামাল হোসেন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow