যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতাররা হলো- মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) ও অনিক হাসান (২৫)। গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। কেআর/জেএইচ

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) ও অনিক হাসান (২৫)।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow