যাত্রীবেশে উঠার পর ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২
টাঙ্গাইলের ঘাটাইলে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন— জামালপুর সদর উপজেলার দড়িপাড়া বাইপাস এলাকার লিটন আহমেদ (২৫) ও একই এলাকার মেহেদী হাসান (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ভোরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের শুকনি গ্রামের ইজিবাইক চালক কদ্দুস মিয়া যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী তার গাড়িতে ওঠে। নির্জন স্থানে পৌঁছামাত্র একটি প্রাইভেটকারে করে আসা চক্রের আরও দুই সদস্য তাদের সঙ্গে যোগ দেয়। ছিনতাইকারীরা চালক কদ্দুস মিয়াকে মারধর করে জোরপূর্বক অপহরণ করে এবং ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা। পরে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার একটি সেতুর পাশে নির্জন স্থানে কদ্দুসকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কদ্দুস মিয়া ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযানে নাম
টাঙ্গাইলের ঘাটাইলে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— জামালপুর সদর উপজেলার দড়িপাড়া বাইপাস এলাকার লিটন আহমেদ (২৫) ও একই এলাকার মেহেদী হাসান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ভোরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের শুকনি গ্রামের ইজিবাইক চালক কদ্দুস মিয়া যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী তার গাড়িতে ওঠে। নির্জন স্থানে পৌঁছামাত্র একটি প্রাইভেটকারে করে আসা চক্রের আরও দুই সদস্য তাদের সঙ্গে যোগ দেয়।
ছিনতাইকারীরা চালক কদ্দুস মিয়াকে মারধর করে জোরপূর্বক অপহরণ করে এবং ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা। পরে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার একটি সেতুর পাশে নির্জন স্থানে কদ্দুসকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কদ্দুস মিয়া ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযানে নামে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন ও মেহেদীকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অটোর শোরুম থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?