যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন সবার আগে
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন আমরা সবার আগে করবো। শুক্রবার (২০ মার্চ) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত, আহত ও গুম-খুনের শিকার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, মহসিন হোসাইন বিদ্যুৎ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। সঞ্জিত সাহা/এসআর/এএসএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মূল্যায়ন আমরা সবার আগে করবো।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত, আহত ও গুম-খুনের শিকার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহী, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, মহসিন হোসাইন বিদ্যুৎ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
সঞ্জিত সাহা/এসআর/এএসএম
What's Your Reaction?