যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী মহাসড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত। মহাসড়ক সংকুচিত হয়ে পড়ে। আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও পুনরায় দোকান বসানো হয়েছে। এটির স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। কাচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জাগো নিউজকে জানান, জনদুর্ভোগ কমাতে মহাসড়কে গড়ে ওঠা ৩০০ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে মানুষের চলাফেরায় ভোগান্তি

যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী মহাসড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত। মহাসড়ক সংকুচিত হয়ে পড়ে। আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও পুনরায় দোকান বসানো হয়েছে। এটির স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।

কাচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জাগো নিউজকে জানান, জনদুর্ভোগ কমাতে মহাসড়কে গড়ে ওঠা ৩০০ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি করা হয়েছে। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ বাড়ছিল। তাই জনস্বার্থে স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মো. আকাশ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow