যানজট নেই কোথাও, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির : সড়ক পরিবহন মন্ত্রী
নৌ, সেতু, রেল ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরার এ সময়ে কোথাও এখন পর্যন্ত যানজট হচ্ছে না, ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এবারে ঘরমুখো মানুষের।
মঙ্গলবার (১৭ মার্চ) পৌনে একটায় বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দুই থেকে তিনদিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন ঈদকে ঘিরে। তাদের যাত্রা স্বস্তিদায়ক করা বেশ চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যে প্রস্তুতি নিয়েছি, তাতে করে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে স্বজনদের কাছে যাবে।
তিনি বলেন, ঈদযাত্রায় মহাসড়কে যানজট হতে পারে এমন ২০৭ টি স্পটসহ প্রতিটি হাইওয়ে ও ব্রিজে মনিটরিং করা হচ্ছে। তাই এখন পর্যন্ত কোনো জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে না, এটা একটা সুসংবাদ। কয়েকটি জায়গায় গতি ধীর হলেও গাড়ি পার হয়ে যাচ্ছে। আশা করছি ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে, মানুষ আনন্দে ঘরে ফিরবেন।
গোমা সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, প্রায় ২৮৩ মিটার দীর্ঘ সেতু এ অঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, দেশে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রা

মন্ত্রী আরও বলেন, দেশে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। বর্তমানে ১২শ কিলোমিটার নৌপথে খনন কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে আরও সাড়ে ৪ হাজার মিটার নৌপথ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা সদরঘাট থেকে বরিশাল নদীবন্দর পর্যন্ত নির্বিঘ্নে জাহাজ চলাচলের প্রস্তুতি রয়েছে।
সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর উপর গোমা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। বিভিন্ন জটিলতার কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়। এর মধ্যে সেতুর উচ্চতা নিয়ে জটিলতা ছিল অন্যতম, যা নিয়ে বিআইডব্লিউটিএ আপত্তি জানায়। শেষ পর্যন্ত ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে বাকেরগঞ্জবাসীর স্বপ্নের গোমা সেতুর উদ্বোধন করা হলো। এর পরপরই যানবাহন চলাচল শুরু হয়।