যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

যুক্তরাজ্যের উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালিয়েছে একটি রুশ যুদ্ধজাহাজ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, সোমবার প্লাইমাউথের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় প্রায় ৩০ মিনিট ধরে এ আর্টিলারি মহড়া চলে। মহড়া চলাকালে রুশ যুদ্ধজাহাজটিকে সার্বক্ষণিক নজরদারিতে রাখে রয়্যাল নেভির টহল জাহাজ  এইচএমএস টাইন।  ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মহড়া শুরুর আগে রুশ যুদ্ধজাহাজটি এইচএমএস টাইনকে গোলাবর্ষণ মহড়া চালানোর পরিকল্পনার কথা জানায় এবং নিরাপদ দূরত্বে সরে যেতে অনুরোধ করে। পরে ব্রিটিশ টহল জাহাজটি সেই অনুরোধ মেনে অবস্থান পরিবর্তন করে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল নেভি পুরো মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং রুশ যুদ্ধজাহাজটির গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রেখেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow