যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর প্রতিশোধ হিসেবে ‘এমএসসি সারিসকা’ নামের একটি কার্গো জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির দাবি, পানামার পতাকাবাহী এমএসসি সারিসকা ইরাকের উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। হামলায় জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, ওমান সাগরে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর ইঞ্জিন কক্ষে গত শুক্রবার একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। এতে জাহাজটি অচল হয়ে পড়ে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সামুদ্রিক সন্ত্রাসবাদের’ অভিযোগ তুলেছে তেহরান। আইআরজিসি সতর্ক করে বলেছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো নতুন আগ্রাসনের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে। এদিকে ওমান সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

মঙ্গলবার আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর প্রতিশোধ হিসেবে ‘এমএসসি সারিসকা’ নামের একটি কার্গো জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসির দাবি, পানামার পতাকাবাহী এমএসসি সারিসকা ইরাকের উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। হামলায় জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, ওমান সাগরে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত ইরানি জাহাজ ‘লিয়ান স্টার’-এর ইঞ্জিন কক্ষে গত শুক্রবার একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। এতে জাহাজটি অচল হয়ে পড়ে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সামুদ্রিক সন্ত্রাসবাদের’ অভিযোগ তুলেছে তেহরান।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো নতুন আগ্রাসনের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

এদিকে ওমান সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান ফের দাবি করেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব তারা শক্তভাবে দেবে। সূত্র : প্রেস টিভি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow