যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম (৭১) মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোরে এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, ‘আকস্মিক অসুস্থতার’ পর তিনি মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে অবস্থিত তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা সেখানে যান। লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের সিনেটে ইউক্রেন ও ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি ইরানের কঠোর সমালোচক ছিলেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘আমার পরিচিত সবচেয়ে মহান মানুষ ও সিনেটরদের একজন’ এবং ‘পরিশ্রমী দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও গভীর শোক প্রকাশ করে বলেন, ‘লিন্ডসে গ্রাহাম ছিলেন স্বাধীনতা ও বিশ্বকে আরও নিরাপদ করে তোলা একজন অকৃত্রিম সমর্থক।’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার অন্যতম শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছে। যুক্তরাষ্ট্র হারিয়েছে একজন মহান দেশপ্রেমিককে, আর আমি হারিয়
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম (৭১) মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোরে এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, ‘আকস্মিক অসুস্থতার’ পর তিনি মারা গেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে অবস্থিত তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা সেখানে যান।
লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের সিনেটে ইউক্রেন ও ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি ইরানের কঠোর সমালোচক ছিলেন।
তার মৃত্যুর খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘আমার পরিচিত সবচেয়ে মহান মানুষ ও সিনেটরদের একজন’ এবং ‘পরিশ্রমী দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও গভীর শোক প্রকাশ করে বলেন, ‘লিন্ডসে গ্রাহাম ছিলেন স্বাধীনতা ও বিশ্বকে আরও নিরাপদ করে তোলা একজন অকৃত্রিম সমর্থক।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তার অন্যতম শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছে। যুক্তরাষ্ট্র হারিয়েছে একজন মহান দেশপ্রেমিককে, আর আমি হারিয়েছি একজন প্রিয় বন্ধুকে।’
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে লিন্ডসে গ্রাহাম ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। সেসময় তিনি বলেছিলেন, রিপাবলিকান পার্টি যদি ট্রাম্পকে প্রার্থী করে, তবে দলকে পরাজয়ের মুখে পড়তে হবে।
তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। গ্রাহাম পরে ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোগীতে পরিণত হন। যদিও ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় জড়িত ট্রাম্প-সমর্থকদের ক্ষমা করার সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তিনি।
লিন্ডসে গ্রাহাম ১৯৯৪ সালে প্রথম প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি বিমানবাহিনীর আইন কর্মকর্তা ও সাউথ ক্যারোলাইনা এয়ার ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এরপর ২০০২ সালে সাউথ ক্যারোলাইনা থেকে সিনেটর নির্বাচিত হন এবং টানা দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া বরাদ্দ, বিচারবিষয়ক এবং পরিবেশ ও গণপূর্তবিষয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
What's Your Reaction?