যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ-অবরোধ তুলে না নেয়, তবে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ বজায় রাখে, তাহলে তার কঠোর জবাব দেওয়ার প্রয়োজন হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরানের সংযম কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দেওয়ার অংশ ছিল, যাতে ওয়াশিংটন তেহরানের শর্তগুলো বিবেচনা করে এবং স্থায়ী সমাধানের পথে এগিয়ে আসে। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি ও ভ্রান্ত নীতিতে অটল থাকে ও ইরানের শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দ করার প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, এ ধরনের পদক্ষেপ ‘অবৈধ জবরদস্তি এবং বৈধ বাণিজ্যে হস্তক্ষেপ’। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরাভানি এই মন্তব্য করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহ
যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ-অবরোধ তুলে না নেয়, তবে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ বজায় রাখে, তাহলে তার কঠোর জবাব দেওয়ার প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরানের সংযম কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দেওয়ার অংশ ছিল, যাতে ওয়াশিংটন তেহরানের শর্তগুলো বিবেচনা করে এবং স্থায়ী সমাধানের পথে এগিয়ে আসে। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি ও ভ্রান্ত নীতিতে অটল থাকে ও ইরানের শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দ করার প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, এ ধরনের পদক্ষেপ ‘অবৈধ জবরদস্তি এবং বৈধ বাণিজ্যে হস্তক্ষেপ’। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরাভানি এই মন্তব্য করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দ করাকে ‘সামুদ্রিক জলদস্যুতা’ হিসেবে আখ্যা দেন।
অন্যদিকে, পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতাবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালি ও দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ-অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে আখ্যা দিয়ে তেহরানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান।
সূত্র: প্রেস টিভি
এসএএইচ
What's Your Reaction?