যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা 

ইরান সংঘাত বন্ধ করে অঞ্চলে শান্তি ফেরাতে যৌথ পাঁচ দফা প্রস্তাব ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত পাঁচ দফা প্রস্তাবে বলা হয়েছে— প্রথমত, বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, চলমান সংঘাত থামিয়ে সব ধরনের বৈরিতা বন্ধ করতে হবে এবং যুদ্ধ যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রেখে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও পাকিস্তান। চতুর্থত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পঞ্চমত, জাতিসংঘের সনদের আলোকে একটি দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল শান্তি কাঠামো গড়ে তুলতে হবে।   

যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা 

ইরান সংঘাত বন্ধ করে অঞ্চলে শান্তি ফেরাতে যৌথ পাঁচ দফা প্রস্তাব ঘোষণা করেছে চীন ও পাকিস্তান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত পাঁচ দফা প্রস্তাবে বলা হয়েছে—

প্রথমত, বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

দ্বিতীয়ত, চলমান সংঘাত থামিয়ে সব ধরনের বৈরিতা বন্ধ করতে হবে এবং যুদ্ধ যেন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রেখে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও পাকিস্তান।

চতুর্থত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পঞ্চমত, জাতিসংঘের সনদের আলোকে একটি দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল শান্তি কাঠামো গড়ে তুলতে হবে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow