যুদ্ধ শেষ করতে ইরানের ৫ কঠোর শর্ত
ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম। চ্যানেল ১২-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। এসব দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এমন নিশ্চয়তা চান যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু না হয়। তারা হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থাও চায়, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও, ইরান অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধের দাবি জানিয়েছে এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে। এর আগে ট্রাম্প বলেন, ওয়াশিংটন কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ‘এবার তারা সিরিয়াস।’ টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের ফল। তিনি যোগ করেন, আমরা আশা করি একটি চুক্তি হবে, তবে যাই হোক না কেন, আমরা নিশ্চিত করব, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে না পারে। ট
ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু গণমাধ্যম।
চ্যানেল ১২-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। এসব দাবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এমন নিশ্চয়তা চান যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু না হয়। তারা হরমুজ প্রণালির জন্য একটি নতুন ব্যবস্থাও চায়, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
এছাড়াও, ইরান অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধের দাবি জানিয়েছে এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে।
এর আগে ট্রাম্প বলেন, ওয়াশিংটন কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ‘এবার তারা সিরিয়াস।’
টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের ফল।
তিনি যোগ করেন, আমরা আশা করি একটি চুক্তি হবে, তবে যাই হোক না কেন, আমরা নিশ্চিত করব, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে না পারে।
ট্রাম্প শেষে বলেন, ইরানের সামনে এখন আরেকটি সুযোগ আছে— আমেরিকা ও আমাদের মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার। আমরা আশা করি তারা এটি গ্রহণ করবে। যাই হোক, আমেরিকা এবং পুরো বিশ্ব আরও নিরাপদ হবে, আর আমাদের গ্রহ আরও স্থিতিশীল হবে।
What's Your Reaction?