যুদ্ধবিরতির আগে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে এক শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাতের হামলায় ব্রিয়ানস্ক শহরের বেজিৎসকি জেলার দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২০টির বেশি ফ্ল্যাট ও প্রায় ৪০টি যানবাহনেরও ক্ষতি হয়েছে।
রাশিয়ার ঘোষিত ৮ ও ৯ মে’র একতরফা যুদ্ধবিরতির ঠিক আগে হামলার ঘটনাটি ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।
এর আগে ইউক্রেনও ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে কিয়েভের দাবি, মস্কো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনের দনিপ্রো অঞ্চলে একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা।
এদিকে রাশিয়া কিয়েভে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সতর্ক করে বলেছে, বিজয় দিবসের অনুষ্ঠানে ইউক্রেন কোনো ধরনের হামলা বা বিঘ্ন ঘটালে রাজধানী কিয়েভে ‘প্রতিশোধমূলক হামলা’ চালানো হবে।
ইউক্রে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধ বন্ধ ও প্রাণহানি রোধের প্রচেষ্টা রাশিয়া প্রত্যাখ্যান করছে।