যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

লেবাননের বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবারের প্রতিবেদন অনুযায়ী, আরব সালিম গ্রামে ইসরায়েলের দুই দফা বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া দেইর এজ-জাহরানি পৌর এলাকায় চালানো আরেকটি হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, দুওইর গ্রামের পূর্ব প্রবেশপথে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, আল-নুমাইরিয়াহ গ্রামে চালানো বিমান হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। একইভাবে কফর গোজ গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান একটি আবাসিক ভবন ধ্বংস করার পর আধা ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি আবাসিক ভবনে হামলা চালিয়ে সেটিও গুঁড়িয়ে দেয়। এ ছাড়া কফর রেমান, নাবাতিয়েহ আল-ফাওকা, শুকিন, হাব্বুশ, জেবদিন, সাজদ এবং মাহমুদিয়াহ গ্রামেও হামলার খবর পাওয়া গেছে। নাবাতিয়েহ শহরের রাহবাতে এলাকায় এবং এর আশপাশেও ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ।

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

লেবাননের বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবারের প্রতিবেদন অনুযায়ী, আরব সালিম গ্রামে ইসরায়েলের দুই দফা বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া দেইর এজ-জাহরানি পৌর এলাকায় চালানো আরেকটি হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, দুওইর গ্রামের পূর্ব প্রবেশপথে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, আল-নুমাইরিয়াহ গ্রামে চালানো বিমান হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। একইভাবে কফর গোজ গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান একটি আবাসিক ভবন ধ্বংস করার পর আধা ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি আবাসিক ভবনে হামলা চালিয়ে সেটিও গুঁড়িয়ে দেয়।

এ ছাড়া কফর রেমান, নাবাতিয়েহ আল-ফাওকা, শুকিন, হাব্বুশ, জেবদিন, সাজদ এবং মাহমুদিয়াহ গ্রামেও হামলার খবর পাওয়া গেছে।

নাবাতিয়েহ শহরের রাহবাতে এলাকায় এবং এর আশপাশেও ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow