যুদ্ধের ভিডিও পাঠানো নিয়ে সংবাদমাধ্যমকে ইরানের সতর্কবার্তা

যুদ্ধের ভিডিও পাঠানো নিয়ে সংবাদমাধ্যমকে সতর্ক করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় অভিযোগ করেছে, বেশকিছু ‘আমেরিকান-জায়নিস্ট ভাড়াটে’ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর ছবি ও ভিডিও ধারণ করে তা বিদেশি গণমাধ্যমে পাঠাচ্ছে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যক্তি বোমা হামলার স্থানের ফুটেজ ধারণ করে সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক ও দেশের বাইরে থাকা অনলাইন মিডিয়ায় পাঠাচ্ছে। এরা জায়নিস্ট শাসনের মিডিয়া হিসেবে কাজ করছে এবং দেশের ভেতরে নজদারিতে সহায়ক হিসেবে ভূমিকা রাখছে। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িতদের ওপর নজর রাখা হচ্ছে। গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে হওয়া ১২ দিনের যুদ্ধের পর সংশোধিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নাগরিকদের কর্তৃপক্ষকে ফোন করে বা স্থানীয় অ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে জানাতে আহ্বান জানিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। এদিকে প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ই

যুদ্ধের ভিডিও পাঠানো নিয়ে সংবাদমাধ্যমকে ইরানের সতর্কবার্তা

যুদ্ধের ভিডিও পাঠানো নিয়ে সংবাদমাধ্যমকে সতর্ক করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় অভিযোগ করেছে, বেশকিছু ‘আমেরিকান-জায়নিস্ট ভাড়াটে’ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর ছবি ও ভিডিও ধারণ করে তা বিদেশি গণমাধ্যমে পাঠাচ্ছে।

শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যক্তি বোমা হামলার স্থানের ফুটেজ ধারণ করে সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক ও দেশের বাইরে থাকা অনলাইন মিডিয়ায় পাঠাচ্ছে। এরা জায়নিস্ট শাসনের মিডিয়া হিসেবে কাজ করছে এবং দেশের ভেতরে নজদারিতে সহায়ক হিসেবে ভূমিকা রাখছে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িতদের ওপর নজর রাখা হচ্ছে। গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে হওয়া ১২ দিনের যুদ্ধের পর সংশোধিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নাগরিকদের কর্তৃপক্ষকে ফোন করে বা স্থানীয় অ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে জানাতে আহ্বান জানিয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়।

এদিকে প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই নীতির আওতায় ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর সরাসরি হামলা চালাবে না। এ সিদ্ধান্ত ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না এসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow