যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ এনেছেন। একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, সম্পদসমৃদ্ধ দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে অভ্যুত্থান, অপহরণ এবং রাজনৈতিক হত্যার মতো কৌশল ব্যবহার করে থাকে। লাভরভের মতে, যুক্তরাষ্ট্র মূলত নিজের স্বার্থকে প্রাধান্য দেয় এবং বৈশ্বিক নীতিমালা কিংবা অন্য দেশের মতামতকে গুরুত্ব দেয় না। তিনি দাবি করেন, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা অর্জন, বিশেষ করে জ্বালানি খাতে আধিপত্য বিস্তার। তিনি আরও বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র যেকোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত। উদাহরণ হিসেবে লাভরভ ভেনেজুয়েলা ও ইরানের প্রসঙ্গ টেনে বলেন, এই দেশগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির পেছনে মূলত তেল ও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বিস্তারের বিষয়টি কাজ করছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ এনেছেন।
একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, সম্পদসমৃদ্ধ দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে অভ্যুত্থান, অপহরণ এবং রাজনৈতিক হত্যার মতো কৌশল ব্যবহার করে থাকে।
লাভরভের মতে, যুক্তরাষ্ট্র মূলত নিজের স্বার্থকে প্রাধান্য দেয় এবং বৈশ্বিক নীতিমালা কিংবা অন্য দেশের মতামতকে গুরুত্ব দেয় না। তিনি দাবি করেন, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা অর্জন, বিশেষ করে জ্বালানি খাতে আধিপত্য বিস্তার।
তিনি আরও বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র যেকোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত।
উদাহরণ হিসেবে লাভরভ ভেনেজুয়েলা ও ইরানের প্রসঙ্গ টেনে বলেন, এই দেশগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির পেছনে মূলত তেল ও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বিস্তারের বিষয়টি কাজ করছে।
What's Your Reaction?