যুদ্ধের সময় কমান্ড সেন্টারে কুকুরের সঙ্গে থেকেছেন মার্কিন রাষ্ট্রদূত
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্র মাইক হাকাবি জানিয়েছেন, ইরানে যুদ্ধ চলাকালে তিনি টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, দুইটি কুকুর নিয়ে এক কক্ষে কমান্ড সেন্টারে থাকা, ক্যাম্প খাটে ঘুমানো, মাইক্রোওয়েভ ও হট প্লেটে খাবার তৈরি—এই ছিল গত কয়েক সপ্তাহের জীবন। তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর এখন তিনি আবার বাসভবনে ফিরেছেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। হাকাবি রসিকতা করে বলেন, এখন আসল বিছানায় ঘুমানোর সুযোগ পাচ্ছি—রাষ্ট্রদূতের জীবন যেন বিলাসিতা ও রোমাঞ্চে ভরা! ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত হাকাবি এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাইবেলের তার ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে, তাতেও তিনি সমস্যা দেখেন না—যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সূত্র: আল-জাজিরা এমএসএম
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্র মাইক হাকাবি জানিয়েছেন, ইরানে যুদ্ধ চলাকালে তিনি টানা ছয় সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, দুইটি কুকুর নিয়ে এক কক্ষে কমান্ড সেন্টারে থাকা, ক্যাম্প খাটে ঘুমানো, মাইক্রোওয়েভ ও হট প্লেটে খাবার তৈরি—এই ছিল গত কয়েক সপ্তাহের জীবন।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর এখন তিনি আবার বাসভবনে ফিরেছেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন।
হাকাবি রসিকতা করে বলেন, এখন আসল বিছানায় ঘুমানোর সুযোগ পাচ্ছি—রাষ্ট্রদূতের জীবন যেন বিলাসিতা ও রোমাঞ্চে ভরা!
ইসরায়েলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত হাকাবি এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাইবেলের তার ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে, তাতেও তিনি সমস্যা দেখেন না—যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?