যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ 

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলোধনা হাট ইজারাদারের নিকট ৫ লাখ টাকা চাঁদার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।  বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন হাটের দরপত্র দাখিলকালে এ ঘটনা ঘটে।  দরপত্রে হাট না পাওয়ায় হাট ইজারাদার মালিক ওবায়দুল হাসান তপুর নিকট ৫ লাখ টাকা চাঁদা চান মো. রাকিবুর রহমান রাজা। রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজা মুঠোফোনে কালবেলাকে বলেন, আমি ৫ লাখ টাকা চেয়েছি এটা সত্য, তবে কোন চাঁদা চাওয়া হয়নি। গত বছরে তপুর সাথে আমার পুকুর ব্যাবসা চলছিল। সেই বছরের ব্যাবসায়িক ৫ লাখ টাকা আমি তার নিকট পাওনা থাকি। সেই পাওনা টাকা চাইলে তিনি আমার নিকট বার বার সময় নেন, কিন্তু টাকা পরিশোধ করে না। ফোন দিলেও তাকে পাওয়া যায় না। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে সবার উপস্থিতিতে সেই পাওনা ৫ লাখ টাকা চেয়েছি মাত্র। পাওনা টাকা চাওয়াতে তিনি সবাইকে আমার নামে চাঁদার অভিযোগ তুলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।   হাট ইজারাদার মালিক তপু উপজেলা মৎস্যজীবীদলের সাবেক সহসভাপতি দাবি করে মুঠোফোনে কালবেলাকে বলেন, তার সাথে আ

যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ 

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলোধনা হাট ইজারাদারের নিকট ৫ লাখ টাকা চাঁদার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন হাটের দরপত্র দাখিলকালে এ ঘটনা ঘটে। 

দরপত্রে হাট না পাওয়ায় হাট ইজারাদার মালিক ওবায়দুল হাসান তপুর নিকট ৫ লাখ টাকা চাঁদা চান মো. রাকিবুর রহমান রাজা। রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।

যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজা মুঠোফোনে কালবেলাকে বলেন, আমি ৫ লাখ টাকা চেয়েছি এটা সত্য, তবে কোন চাঁদা চাওয়া হয়নি। গত বছরে তপুর সাথে আমার পুকুর ব্যাবসা চলছিল। সেই বছরের ব্যাবসায়িক ৫ লাখ টাকা আমি তার নিকট পাওনা থাকি। সেই পাওনা টাকা চাইলে তিনি আমার নিকট বার বার সময় নেন, কিন্তু টাকা পরিশোধ করে না। ফোন দিলেও তাকে পাওয়া যায় না। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে সবার উপস্থিতিতে সেই পাওনা ৫ লাখ টাকা চেয়েছি মাত্র। পাওনা টাকা চাওয়াতে তিনি সবাইকে আমার নামে চাঁদার অভিযোগ তুলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।  

হাট ইজারাদার মালিক তপু উপজেলা মৎস্যজীবীদলের সাবেক সহসভাপতি দাবি করে মুঠোফোনে কালবেলাকে বলেন, তার সাথে আমার কোন ব্যাবসায়িক লেনদেন নেই। আমি ও যুবদল নেতা দুইজনেই তুলোধনা হাটের দরপত্র নেই। এতে আমার উপর ক্ষিপ্ত হয় যুবদল সেই নেতা। দরপত্র জমাদান শেষে আমি সেই হাট পেয়ে যাই। পরে উপজেলা চত্বরে যুবদল নেতা রাজা চিৎকার করে আমার নিকট ৫ লাখ টাকা চান। এটা অনেকে শুনেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান বলেন, এ বিষয়ে থানাতে কোন অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow