যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  গ্রেপ্তাররা হলেন— হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফান (৩২)। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে তারা মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  গ্রেপ্তাররা হলেন— হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইরফান (৩২)। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে তারা মাথায় সাদা কাপড় বেঁধে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন গলি দিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, চার টুকরা সাদা কাপড় এবং ১৩টি ইটের টুকরা জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow