যে অভিনেতার সঙ্গে রোমান্স করতে গেলেই ‘সমস্যা’ হয়, জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় তার অভিনয় ও রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে এবার নিজের এক সহশিল্পীকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। আরও পড়ুন স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, এক অভিনেতার সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে, তাঁর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতেই সমস্যায় পড়েন তিনি। জয়ার ভাষায়, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’ জানা যায়, সেই অভিনেতা হলেন টালিউডের জনপ্রিয় তারকা আবীর চট্টোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার একটি আড্ডায় দ্রুত উত্তর দেওয়ার পর্বে আবীরের নাম উঠতেই কিছুক্ষণ থেমে যান জয়া। এরপর তিনি বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’ জয়া ও আবীর এর আগে ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক সিনেমায় একসঙ্গ

যে অভিনেতার সঙ্গে রোমান্স করতে গেলেই ‘সমস্যা’ হয়, জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় তার অভিনয় ও রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে এবার নিজের এক সহশিল্পীকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, এক অভিনেতার সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে, তাঁর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতেই সমস্যায় পড়েন তিনি।

জয়ার ভাষায়, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’

জানা যায়, সেই অভিনেতা হলেন টালিউডের জনপ্রিয় তারকা আবীর চট্টোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার একটি আড্ডায় দ্রুত উত্তর দেওয়ার পর্বে আবীরের নাম উঠতেই কিছুক্ষণ থেমে যান জয়া। এরপর তিনি বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’

জয়া ও আবীর এর আগে ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনি বাস্তব জীবনেও তাদের বন্ধুত্ব বেশ দৃঢ়।

সাক্ষাৎকারে আবীরের ব্যক্তিত্বেরও প্রশংসা করেন জয়া। তার মতে, আবীর একজন নির্ঝঞ্ঝাট ও ভদ্র মানুষ, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন সুন্দরভাবে সামলে চলেন। সেই বন্ধুত্বই এত গভীর হয়েছে যে, রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় চরিত্রের আবেগে ঢুকতে কখনো কখনো বেগ পেতে হয়।

এদিকে একই আড্ডায় বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী সম্পর্কেও কথা বলেন জয়া। মোশাররফকে তিনি অভিনয়ের ‘ম্যাজিশিয়ান’ বলে উল্লেখ করেন। আর চঞ্চল সম্পর্কে হাস্যরস করে বলেন, ‘ও খুবই অলস। কদিন ধরেই ওকে জিমে নেওয়ার চেষ্টা করছি।’

প্রেম প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন জয়া আহসান। তার ভাষায়, ‘পরকীয়া-আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।’

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow