যেখানে শীর্ষ ২ নম্বরেও নেই আইপিএল!

ফ্র্যাঞ্চাইজি লিগের এখন সমাহার। মানের দিক দিয়েও কে কাকে পাল্লা দিবে, তার প্রতিযোগিতা চলে যেন। অনেকে অবশ্য ঢালাওভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) এগিয়ে রাখতে চান। তবে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন বলছে ভিন্ন কথা। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) দাবি করছে, খেলোয়াড়দের সুরক্ষার দিক থেকে আইপিএল শীর্ষে নেই। এমনকি শীর্ষ দুইয়েও নেই। তাহলে এদিক থেকে কোন দুই লিগ সবচেয়ে এগিয়ে?  ডব্লিউসিএ যে তালিকা সাজিয়েছে তাতে খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষার দিক থেকে সবার ওপরে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। দ্বিতীয় স্থানে আছে মাত্র কয়েক বছর আগে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি। আইপিএল আছে তৃতীয় স্থানে। পয়েন্টের বিচারে দ্য হান্ড্রেড ৭৫.২, এসএ-টোয়েন্টি ৬৮ এবং আইপিএল ৬২.৬ পয়েন্টের অধিকারী। ক্রিকেটারদের সংগঠনটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইপিএল টাকাপয়সার দিক দিয়ে অন্য লিগগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও ক্রিকেটারদের ব্যক্তিগত অধিকার এবং সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানে পিছিয়ে। এছাড়া সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে আইপিএল কর্তৃপক্ষের

যেখানে শীর্ষ ২ নম্বরেও নেই আইপিএল!

ফ্র্যাঞ্চাইজি লিগের এখন সমাহার। মানের দিক দিয়েও কে কাকে পাল্লা দিবে, তার প্রতিযোগিতা চলে যেন। অনেকে অবশ্য ঢালাওভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) এগিয়ে রাখতে চান। তবে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন বলছে ভিন্ন কথা।
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) দাবি করছে, খেলোয়াড়দের সুরক্ষার দিক থেকে আইপিএল শীর্ষে নেই। এমনকি শীর্ষ দুইয়েও নেই। তাহলে এদিক থেকে কোন দুই লিগ সবচেয়ে এগিয়ে? 

ডব্লিউসিএ যে তালিকা সাজিয়েছে তাতে খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষার দিক থেকে সবার ওপরে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। দ্বিতীয় স্থানে আছে মাত্র কয়েক বছর আগে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি। আইপিএল আছে তৃতীয় স্থানে। পয়েন্টের বিচারে দ্য হান্ড্রেড ৭৫.২, এসএ-টোয়েন্টি ৬৮ এবং আইপিএল ৬২.৬ পয়েন্টের অধিকারী।

ক্রিকেটারদের সংগঠনটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইপিএল টাকাপয়সার দিক দিয়ে অন্য লিগগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও ক্রিকেটারদের ব্যক্তিগত অধিকার এবং সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানে পিছিয়ে। এছাড়া সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে আইপিএল কর্তৃপক্ষের কঠোর সমালোচনাও করেছে ডব্লিউসিএ।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফ্যাট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে লিগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রিকেট লাভবান হলেও, খেলোয়াড়দের যত্ন নেওয়া নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। লিগগুলোর বিস্তৃতি আমাদের খেলার জন্য অত্যন্ত ইতিবাচক, তবে এটি আরও ভালো হওয়ার সুযোগ রয়েছে।’

মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে দলে নিলেও কলকাতা নাইট রাইডার্স হুট করে তাকে দল থেকে ছাঁটাই করে। পরবর্তীতে জানা যায়, আইপিএলের আয়োজক বিসিসিআই-ই এই নির্দেশনা দিয়েছে। এই ঘটনার জল অনেক দূর গড়ায়। শেষপর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বাংলাদেশের বদলে শেষমুহুর্তে সুযোগ পায় স্কটল্যান্ড। এদিকে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচ বয়কটের হুমকি দিলে শেষপর্যন্ত নানা শর্ত মেনে আইসিসি পাকিস্তান-ভারত ম্যাচ আয়োজন করতে সমর্থ হয়। ডব্লিউসিএ মনে করছে, মোস্তাফিজের সাথে যা হয়েছে তাতে আইপিএল ক্রিকেটারদের ন্যায্য সুরক্ষা ও মানদণ্ডে পিছিয়ে পড়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow