যৌন নিপীড়ন মামলায় জামিন পেলেন কন্ঠশিল্পী জাহিদ অন্তু

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার দায়ে হওয়া মামলায় জামিন পেলেন কন্ঠশিল্পী আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। গ্রেফতার হওয়ার পরদিনই জামিন পেলেন এই গায়ক। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জামিন পান জাহিদ অন্তু। গায়কের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। এ সময় বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। তবে উভয়পক্ষের শুনানি নিয়ে পরে ৫০০ টাকা মুচলেকায় আগামী  ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দেন আদালত। এদিকে মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের অবসান ঘটে এবং তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পর গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ওই শিক্ষার্থীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে

যৌন নিপীড়ন মামলায় জামিন পেলেন কন্ঠশিল্পী জাহিদ অন্তু
ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার দায়ে হওয়া মামলায় জামিন পেলেন কন্ঠশিল্পী আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। গ্রেফতার হওয়ার পরদিনই জামিন পেলেন এই গায়ক। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জামিন পান জাহিদ অন্তু। গায়কের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। এ সময় বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। তবে উভয়পক্ষের শুনানি নিয়ে পরে ৫০০ টাকা মুচলেকায় আগামী  ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দেন আদালত। এদিকে মামলার অভিযোগে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের অবসান ঘটে এবং তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পর গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ওই শিক্ষার্থীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর অভিযুক্ত তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে স্পর্শ করে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে এতে বাধা দিলে তাকে মারধর করা হয়, যার ফলে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে। পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই বুধবার (১ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow