‘রকস্টার’ ঘিরে নেতিবাচক প্রচারণার অভিযোগ, যা বললেন শাকিব খান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। বৃহস্পতিবার (৪ জুন) ‘রকস্টার’র বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন শাকিব খান। তিনি দাবি করেন, সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক রিভিউ ছড়িয়ে দেওয়া হয়েছে। শাকিব বলেন, ‘একটা সিনেমা নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের রিভিউই থাকতে পারে। কিন্তু প্রথম দিন কেন শুধু নেতিবাচক রিভিউগুলো কেটে কেটে প্রচার করা হলো, সেটাই আমার প্রশ্ন। এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, নাকি প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্সের প্রতি? নাকি সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অন্য শিল্পীদের প্রতি? নাকি পুরো বাংলা চলচ্চিত্রের প্রতিই এই চক্রান্ত?’ বাংলা সিনেমার অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শাকিবের ভাষ্য, ‘কিছু মহল চায় না বাংলা সিনেমা এগিয়ে যাক। তারা চায়, চলচ্চিত্র আবার আগের জায়গায় ফিরে যাক। নতুন ধরনের গল্প তৈরি না হোক। অথচ দর্শক

‘রকস্টার’ ঘিরে নেতিবাচক প্রচারণার অভিযোগ, যা বললেন শাকিব খান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।

বৃহস্পতিবার (৪ জুন) ‘রকস্টার’র বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন শাকিব খান। তিনি দাবি করেন, সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক রিভিউ ছড়িয়ে দেওয়া হয়েছে।

শাকিব বলেন, ‘একটা সিনেমা নিয়ে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের রিভিউই থাকতে পারে। কিন্তু প্রথম দিন কেন শুধু নেতিবাচক রিভিউগুলো কেটে কেটে প্রচার করা হলো, সেটাই আমার প্রশ্ন। এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, নাকি প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্সের প্রতি? নাকি সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অন্য শিল্পীদের প্রতি? নাকি পুরো বাংলা চলচ্চিত্রের প্রতিই এই চক্রান্ত?’

বাংলা সিনেমার অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শাকিবের ভাষ্য, ‘কিছু মহল চায় না বাংলা সিনেমা এগিয়ে যাক। তারা চায়, চলচ্চিত্র আবার আগের জায়গায় ফিরে যাক। নতুন ধরনের গল্প তৈরি না হোক। অথচ দর্শক বরাবরই বৈচিত্র্যময় গল্প দেখতে চায়।’

সিনেমার বিষয়বস্তুর বৈচিত্র্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সব সিনেমা যে শুধু অ্যাকশননির্ভর হবে, তা তো নয়। প্রেমের গল্প থাকবে, ভিন্ন শ্রেণি-পেশার মানুষের গল্প থাকবে। মধ্যবিত্তের গল্প যেমন হবে, তেমনি অভিজাত শ্রেণির গল্পও বলা হবে। সিনেমা ও গান সবার জন্য।’

সমালোচনার মধ্যেও যারা হলে গিয়ে ‘রকস্টার’ দেখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিব খান। তিনি বলেন, ‘যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসেন এবং বাংলা চলচ্চিত্রের উন্নতি দেখতে চান, তারা সিনেমাটি দেখে ইতিবাচক মতামত দিচ্ছেন। অনেকেই আবার নতুন করে হলে এসে ছবিটি দেখছেন। বিষয়টি আমাকে অনুপ্রাণিত করছে।’

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে। এ চরিত্রের জন্য তিনি নিজের ওজন কমানোর পাশাপাশি লুকেও এনেছেন উল্লেখযোগ্য পরিবর্তন।

আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনেক দেরিতে জানলাম: ফারুকী
শাকিব খানের জন্য দুঃসংবাদ

সিনেমাটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

শাকিব খানের পাশাপাশি ‘রকস্টার’-এ অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই ও সুনিধি নায়েকসহ আরও অনেকে।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow