রবীন্দ্রজয়ন্তীতে মাকসুরা অন্তরার অ্যালবাম ‌‘দিলে আমারে জাগায়ে’

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরার প্রথম একক রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’। বেঙ্গল ফাউন্ডেশনর ব্যানারে অ্যালবামটি শুক্রবার (৮ মে) সকাল ৯টায় প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। অ্যালবামটিতে মোট ৮টি ভিন্ন ধারার রবীন্দ্রসঙ্গীত সংযোজিত হয়েছে। অ্যালবামের সব গানের বাণী ও সুর রবীন্দ্রনাথ ঠাকুরের। সঙ্গীতায়োজন করেছেন অম্লান হালদার। অ্যালবামের বিভিন্ন গানে তবলায় রয়েছেন প্রসেনজিৎ শীল, সেতারে সুভাষ বোস, সরোদে কৌশিক মুখার্জি, বাঁশিতে সুশান্ত নন্দী এবং কীবোর্ডে তন্ময় চ্যাটার্জি। রেকর্ডিং করেছেন চন্দন ঘোষ ও রূপন চৌধুরী। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বেও ছিলেন চন্দন ঘোষ। অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে রেনেসাঁ স্টুডিও এবং পটমঞ্জরী স্টুডিওতে। শিল্পী মাকসুরা অন্তরার সঙ্গীতজীবনের শুরু মাত্র সাত বছর বয়সে। মানিকগঞ্জের ‘সূচনা সঙ্গীত বিদ্যানিকেতন’-এ দীর্ঘ সময় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতে প্রশিক্ষণ নেন তিনি। পরে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনর রবীন্দ্রসঙ্গীত বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে ছয় বছর মেয়াদি সঙ্গীত শিক্ষা সম্পন্

রবীন্দ্রজয়ন্তীতে মাকসুরা অন্তরার অ্যালবাম ‌‘দিলে আমারে জাগায়ে’
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরার প্রথম একক রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’। বেঙ্গল ফাউন্ডেশনর ব্যানারে অ্যালবামটি শুক্রবার (৮ মে) সকাল ৯টায় প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। অ্যালবামটিতে মোট ৮টি ভিন্ন ধারার রবীন্দ্রসঙ্গীত সংযোজিত হয়েছে। অ্যালবামের সব গানের বাণী ও সুর রবীন্দ্রনাথ ঠাকুরের। সঙ্গীতায়োজন করেছেন অম্লান হালদার। অ্যালবামের বিভিন্ন গানে তবলায় রয়েছেন প্রসেনজিৎ শীল, সেতারে সুভাষ বোস, সরোদে কৌশিক মুখার্জি, বাঁশিতে সুশান্ত নন্দী এবং কীবোর্ডে তন্ময় চ্যাটার্জি। রেকর্ডিং করেছেন চন্দন ঘোষ ও রূপন চৌধুরী। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বেও ছিলেন চন্দন ঘোষ। অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে রেনেসাঁ স্টুডিও এবং পটমঞ্জরী স্টুডিওতে। শিল্পী মাকসুরা অন্তরার সঙ্গীতজীবনের শুরু মাত্র সাত বছর বয়সে। মানিকগঞ্জের ‘সূচনা সঙ্গীত বিদ্যানিকেতন’-এ দীর্ঘ সময় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতে প্রশিক্ষণ নেন তিনি। পরে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনর রবীন্দ্রসঙ্গীত বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে ছয় বছর মেয়াদি সঙ্গীত শিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সহকারী শিক্ষক এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow