রমজানে টিভিতে প্রোগ্রাম উপস্থাপনা ও আলোচনায় মাওলানা মাহমুদুল
পবিত্র রমজানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিক ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা ও আলোচনায় অংশ নিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাহমুদুল হাসান হাশেমী। পুরো মাসজুড়ে তিনি দেশের শীর্ষ মিডিয়া হাউজগুলোতে নিয়মিত উপস্থাপনা ও ধর্মীয় আলোচনা করছেন। প্রতিদিন বিকাল ৪টায় জিটিভিতে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাহে রমাদান উপস্থাপনা করছেন তিনি। একই চ্যানেলের হৃদয়ে রমাদান অনুষ্ঠানেও উপস্থাপকের দায়িত্ব পালন করছেন। এছাড়া একুশে টেলিভিশনের আস সিয়াম অনুষ্ঠানে বিকাল ৪টা ১৫ মিনিটে উপস্থাপক হিসেবে যুক্ত রয়েছেন। নেক্সাস টিভিকে বছরব্যাপী প্রতি মঙ্গলবার ইসলামী জীবনবিধান শীর্ষক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান পরিচালনা করছেন, যেখানে দর্শকরা কুরআন ও হাদিসের আলোকে উত্তর জানতে পারেন। এছাড়াও নিউজ২৪-এ রমজানের জিজ্ঞাসা ও জবাব উপস্থাপনা করেছেন। যা প্রতিদিন বিকাল ৫ টায় সম্প্রচারিত হচ্ছে। করপোরেট উদ্যোগেও তিনি সক্রিয়। এনসিসি ব্যাংকের ইসলামিক শাখার উদ্যোগে রমাদান প্রতিদিন নামে একটি ব্যতিক্রমধর্মী পডকাস্ট উপস্থাপনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা হাশেমী বাংলাভিশনের ইসলাম
পবিত্র রমজানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিক ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা ও আলোচনায় অংশ নিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাহমুদুল হাসান হাশেমী। পুরো মাসজুড়ে তিনি দেশের শীর্ষ মিডিয়া হাউজগুলোতে নিয়মিত উপস্থাপনা ও ধর্মীয় আলোচনা করছেন। প্রতিদিন বিকাল ৪টায় জিটিভিতে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাহে রমাদান উপস্থাপনা করছেন তিনি। একই চ্যানেলের হৃদয়ে রমাদান অনুষ্ঠানেও উপস্থাপকের দায়িত্ব পালন করছেন।
এছাড়া একুশে টেলিভিশনের আস সিয়াম অনুষ্ঠানে বিকাল ৪টা ১৫ মিনিটে উপস্থাপক হিসেবে যুক্ত রয়েছেন। নেক্সাস টিভিকে বছরব্যাপী প্রতি মঙ্গলবার ইসলামী জীবনবিধান শীর্ষক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান পরিচালনা করছেন, যেখানে দর্শকরা কুরআন ও হাদিসের আলোকে উত্তর জানতে পারেন।
এছাড়াও নিউজ২৪-এ রমজানের জিজ্ঞাসা ও জবাব উপস্থাপনা করেছেন। যা প্রতিদিন বিকাল ৫ টায় সম্প্রচারিত হচ্ছে। করপোরেট উদ্যোগেও তিনি সক্রিয়। এনসিসি ব্যাংকের ইসলামিক শাখার উদ্যোগে রমাদান প্রতিদিন নামে একটি ব্যতিক্রমধর্মী পডকাস্ট উপস্থাপনা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা হাশেমী বাংলাভিশনের ইসলামে ব্যবসা-বাণিজ্য অনুষ্ঠানে সাত পর্বে আলোচক হিসেবে অংশ নিয়েছেন। পাশাপাশি দেশ টিভি ও নাগরিক টিভিতেও অতিথি আলোচক হিসেবে উপস্থিত হচ্ছেন। জনপ্রিয় ইউটিউব চ্যানেল সরলপথে নিয়মিত আলোচক হিসেবে দেখা গেছে তাকে। সব মিলিয়ে এই রমাদানে তিনি ১০৪ টি ইসলামি অনুষ্ঠান করেছেন।
ডিজিটাল অঙ্গনে জনপ্রিয়তা
তিনি ইনোভা টকস পডকাস্টের উপস্থাপক হিসেবেও পরিচিত। বিভিন্ন পর্ব মিলিয়ে ইতোমধ্যে ২০ কোটির বেশি ভিউ অর্জন তাকে ডিজিটাল মাধ্যমেও ব্যাপক পরিচিতি দিয়েছে।
লেখালেখি ও গবেষণা
২০২২ সালের একুশে বইমেলায় প্রকাশিত তার গ্রন্থ শৈল্পিক মুহাম্মাদ (সা.) পাঠকমহলে সাড়া ফেলে। সম্প্রতি কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক দাওয়াহ অ্যান্ড কালচারাল সেন্টারের সাবেক প্রেসিডেন্ট মুসাইয়ির মাতের আজ জুফাইরি সংকলিত সিলসিলা ওয়া জিকির গ্রন্থ অনুবাদ করে তিনি হাদিসের প্রামাণ্যতায় নবিজীর দুয়া নামে প্রকাশ করেছেন। তার গবেষণাধর্মী দুটি প্রবন্ধ ইসলামিক ফাউন্ডেশনের জার্নালে প্রকাশিত হয়েছে। জাতীয় দৈনিকগুলোতেও নিয়মিত লেখালেখি করছেন তিনি।
পেশা ও সামাজিক কর্মকাণ্ড
পেশাগত জীবনে তিনি উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি চেঞ্জ দ্য আর্থ ফর পিপল নামের পরিবেশবাদী সামাজিক সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট, রোজ একাডেম-র কো-অর্ডিনেটর এবং দ্য ম্যাসেজ অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
শরীয়তপুরের সর্বজনশ্রদ্ধেয় আলেম মাওলানা আবদুর রব হাশেমীর জ্যেষ্ঠ সন্তান মাওলানা মাহমুদুল হাসান হাশেমী দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
What's Your Reaction?