রাইডো ইলেকট্রিক স্কুটারের শোরুম এখন রাজধানীর বসুন্ধরায়

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শোরুম চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’। সম্প্রতি বসুন্ধরার রুপায়ন শপিং স্কয়ারে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। নতুন শোরুমে রাইডোর ৯টি মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করা হচ্ছে, যার মূল্য সর্বনিম্ন ৫৫ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা পর্যন্ত। এছাড়া মডেলভেদে সর্বোচ্চ ১৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এক্সক্লুসিভ ফ্রি গিফট দেওয়া হচ্ছে। এ বিষয়ে আরএন পাল বলেন, পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ইলেকট্রিক স্কুটার বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে ইলেকট্রিক বাহনের বাজারও দ্রুত বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা রাইডো স্কুটার নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে আরএফএল এর রাইডো ই-স্কুটার এক অনন্য সমাধান। রাইডোর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, রাইডো স্কুটার সিরিজে রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সর্বোচ্চ ১১ পয়সা প্রতি কিলোমিটার খরচে চলার সুব

রাইডো ইলেকট্রিক স্কুটারের শোরুম এখন রাজধানীর বসুন্ধরায়

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শোরুম চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’। সম্প্রতি বসুন্ধরার রুপায়ন শপিং স্কয়ারে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

নতুন শোরুমে রাইডোর ৯টি মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করা হচ্ছে, যার মূল্য সর্বনিম্ন ৫৫ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা পর্যন্ত। এছাড়া মডেলভেদে সর্বোচ্চ ১৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এক্সক্লুসিভ ফ্রি গিফট দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আরএন পাল বলেন, পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ইলেকট্রিক স্কুটার বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে ইলেকট্রিক বাহনের বাজারও দ্রুত বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা রাইডো স্কুটার নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে আরএফএল এর রাইডো ই-স্কুটার এক অনন্য সমাধান।

রাইডো ইলেকট্রিক স্কুটারের শোরুম এখন রাজধানীর বসুন্ধরায়

রাইডোর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, রাইডো স্কুটার সিরিজে রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সর্বোচ্চ ১১ পয়সা প্রতি কিলোমিটার খরচে চলার সুবিধা। গ্রাহকরা যেন সহজে আমাদের পণ্য পেতে পারেন সেজন্য আমরা প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন স্থানে শোরুম চালু করছি। পর্যায়ক্রমে ঢাকার বাইরে অন্যান্য জেলাতেও রাইডোর শোরুম চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল গ্রুপের বাইক ব্যবসার প্র্র্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিনহাজুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএমএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow