রাউজানে যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতার ব্যক্তির নাম মো. রায়হান (২৪)। মঙ্গলবার (১৬ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় সশস্ত্র হামলাকারীরা মাসুদকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে পড়ে থাকা মাসুদের পকেট থেকে মানিব্যাগ ও টাকা নিয়ে পালিয়ে যান রায়হান। র‍্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন রাত ১০টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া

রাউজানে যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতার ব্যক্তির নাম মো. রায়হান (২৪)। মঙ্গলবার (১৬ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় সশস্ত্র হামলাকারীরা মাসুদকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে পড়ে থাকা মাসুদের পকেট থেকে মানিব্যাগ ও টাকা নিয়ে পালিয়ে যান রায়হান।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন রাত ১০টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার রায়হান রাউজান থানার একটি ডাকাতি প্রস্তুতি মামলারও তদন্তে প্রাপ্ত আসামি।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow