রাক্ষুসে তিস্তার ভাঙনে কাঁঠালগাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাক্ষুসে তিস্তা আবারও কেড়ে নিল একটি প্রাণ। প্রতিদিনের মতো মাছ ধরার জাল হাতে নদীর পাড়ে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক (৫৫)। কিন্তু পরিবারের কাছে আর ফিরে আসা হলো না তার। হঠাৎ নদীভাঙনে শিকড়সহ উপড়ে পড়া একটি কাঁঠালগাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই বৃদ্ধের। সোমবার (১ জুন) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ফরিজল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর অব্যাহত ভাঙনে উত্তর কালিরখামার এলাকার বিস্তীর্ণ অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের মতো সোমবারও মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে যান আব্দুর রাজ্জাক। একপর্যায়ে নদীতীরের একটি কাঁঠালগাছের গোড়ার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ করেই নদীর পাড় ধসে যায়। মুহূর্তের মধ্যে শিকড়সহ উপড়ে পড়ে বিশাল কাঁঠালগাছটি। কিছু বুঝে ওঠার আগেই গাছের নিচে চাপা পড়েন আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে সব শেষ হয়ে য

রাক্ষুসে তিস্তার ভাঙনে কাঁঠালগাছ চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাক্ষুসে তিস্তা আবারও কেড়ে নিল একটি প্রাণ। প্রতিদিনের মতো মাছ ধরার জাল হাতে নদীর পাড়ে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক (৫৫)। কিন্তু পরিবারের কাছে আর ফিরে আসা হলো না তার। হঠাৎ নদীভাঙনে শিকড়সহ উপড়ে পড়া একটি কাঁঠালগাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই বৃদ্ধের।

সোমবার (১ জুন) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ফরিজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর অব্যাহত ভাঙনে উত্তর কালিরখামার এলাকার বিস্তীর্ণ অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের মতো সোমবারও মাছ ধরার জাল নিয়ে নদীর পাড়ে যান আব্দুর রাজ্জাক। একপর্যায়ে নদীতীরের একটি কাঁঠালগাছের গোড়ার কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি।

হঠাৎ করেই নদীর পাড় ধসে যায়। মুহূর্তের মধ্যে শিকড়সহ উপড়ে পড়ে বিশাল কাঁঠালগাছটি। কিছু বুঝে ওঠার আগেই গাছের নিচে চাপা পড়েন আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, তিস্তার ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা এবং গাছপালা। সেই ভাঙনের ঝুঁকি এখন মানুষের জীবনও কেড়ে নিচ্ছে।

সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow