রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বিভিন্ন দলের নেতারা

রাঙ্গামাটিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক নেতা গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে শুক্রবার (১৫ মে) জেলা শিল্পকলা একাডেমিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙ্গামাটি জেলার আহ্বায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা, প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দিচ্ছেন। গণঅধিকার পরিষদের সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহা

রাঙ্গামাটিতে গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বিভিন্ন দলের নেতারা

রাঙ্গামাটিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক নেতা গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে শুক্রবার (১৫ মে) জেলা শিল্পকলা একাডেমিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙ্গামাটি জেলার আহ্বায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা, প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও কয়েকজন নেতা-কর্মী দলে যোগ দিচ্ছেন।

গণঅধিকার পরিষদের সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহাম্মদ জিয়াদ, জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও জয় বড়ুয়াসহ অন্যরা।

সভায় আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। তবে অপরাধের সঙ্গে জড়িতদের দলে স্থান হবে না।

তিনি বলেন, পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিতে দলটি কাজ করছে এবং জনগণের অধিকার বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গণঅধিকার পরিষদ কাজ করছে।

এমডিএএ/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow