রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে শরীরে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি গাছের নিচে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নিশিত। এক পর্যায়ে গাছের একটি ভারী ডাল ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/এএমএ

রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে শরীরে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি গাছের নিচে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নিশিত। এক পর্যায়ে গাছের একটি ভারী ডাল ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow