রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। বুধবার (১৮ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। বিএনপির কর্মসূচি বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় বিগত আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল অধীন গুম-খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের ঈদ উপহার দেয়া হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও রেলযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। র‌্যাবের কর্মসূচি সকাল ১১টায় সাইনবোর্ড মোড়ে ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে র‌্যাব-১১ মহাসড়কে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন ও নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে স্পট ব্রিফিং করবেন র‌্যাব-১১ এর অধিনায়ক। ডিএমপির কর্মসূচি দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে কেন্দ্রীয় শহীদ ম

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (১৮ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় বিগত আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল অধীন গুম-খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের ঈদ উপহার দেয়া হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও রেলযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

র‌্যাবের কর্মসূচি

সকাল ১১টায় সাইনবোর্ড মোড়ে ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে র‌্যাব-১১ মহাসড়কে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন ও নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে স্পট ব্রিফিং করবেন র‌্যাব-১১ এর অধিনায়ক।

ডিএমপির কর্মসূচি

দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন সম্পর্কে ব্রিফ করবেন ডিএমপি ডিসি (রমনা ডিভিশন) মো. মাসুদ আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow