রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মো. হাসান বলেন, আমার ভাই ব্যবসা করেন। বিকেলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলাগুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, আমার ভাই কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের (ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি

রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মো. হাসান বলেন, আমার ভাই ব্যবসা করেন। বিকেলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলাগুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, আমার ভাই কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের (ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow