রাজধানীতে পাবলিক টয়লেট থেকে অস্ত্র উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। শাহজাহানপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow