রাজধানীতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ জনের

রাজধানীর খিলক্ষেত বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পর্শে তিনজন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। রোববার (১৫ মার্চ) বিকেলে খাঁ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। আব্দুল আলিম জানান, খিলক্ষেত খাঁ পাড়ার একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow