রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

রাজধানীর বিভিন্ন এলাকায় কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সকালে কর্মস্থলগামী মানুষ ছাতা ও রেইনকোট সাথে নিয়ে বের হলেও, যানবাহনের ধীরগতির কারণে পথচারীদের ভোগান্তি পোহাতে হয়েছে। এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  আরও পড়ুন তিন বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্ক সংকেত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে। এমআরএম

রাজধানীতে ভোর থেকে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

রাজধানীর বিভিন্ন এলাকায় কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সকালে কর্মস্থলগামী মানুষ ছাতা ও রেইনকোট সাথে নিয়ে বের হলেও, যানবাহনের ধীরগতির কারণে পথচারীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

jagonews24

আজ সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow