রাজধানীতে ২৫০ ভরি স্বর্ণ ও রুপার অলঙ্কার চুরি
রাজধানীর খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকার একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, বুধবার (০৪ মার্চ) রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার তদন্ত হচ্ছে জানিয়ে ওসি বলেন, এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।