রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার পানির পাম্প এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
ওসি মশিউর রহমান জানান, রাতে খবর পেয়ে কলতাবাজার এলাকার ওই বাসায় পুলিশ যায়। সারাদিন রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত আনুমানিক ৯টার দিকে রাকিবার এক বান্ধবী মেসে এসে দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে রাকিবাকে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত রাকিবা সুলতানার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজার এলাকায় এ
রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার পানির পাম্প এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
ওসি মশিউর রহমান জানান, রাতে খবর পেয়ে কলতাবাজার এলাকার ওই বাসায় পুলিশ যায়। সারাদিন রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাত আনুমানিক ৯টার দিকে রাকিবার এক বান্ধবী মেসে এসে দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে রাকিবাকে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত রাকিবা সুলতানার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজার এলাকায় একটি ভাড়া মেসে বসবাস করতেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।