রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টানানো হলো ব্যানার

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং অফিস উদ্বোধনের ব্যানার টানিয়েছেন অজ্ঞাতপরিচয় দুই যুবক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই দুই যুবক একটি বাঁশের মাথায় জাতীয় পতাকা উত্তোলন এবং ভবনে ব্যানার টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এসময় দুই যুবক কার্যালয়ের সামনে এসে পতাকা উত্তোলন করেন এবং একটি ব্যানার টানিয়ে রেখে চলে যান। সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। সেখানে লেখা রয়েছে—‘কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অফিস শুভ উদ্বোধন করা হলো।’ এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। রুবেলুর রহমান/এসআর/এমএস

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টানানো হলো ব্যানার

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং অফিস উদ্বোধনের ব্যানার টানিয়েছেন অজ্ঞাতপরিচয় দুই যুবক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই দুই যুবক একটি বাঁশের মাথায় জাতীয় পতাকা উত্তোলন এবং ভবনে ব্যানার টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এসময় দুই যুবক কার্যালয়ের সামনে এসে পতাকা উত্তোলন করেন এবং একটি ব্যানার টানিয়ে রেখে চলে যান।

সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। সেখানে লেখা রয়েছে—‘কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অফিস শুভ উদ্বোধন করা হলো।’

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

রুবেলুর রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow