রাজশাহীতে ওয়াজের প্রধান অতিথি করা নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা
রাজশাহীর চারঘাট উপজেলার ওয়াজ মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে দ্বন্দ্বের জেরে নিজ দলের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত এই কর্মীর নাম এরশাদ আলী (৬০)। তিনি ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। তিনি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী।
What's Your Reaction?
