রাজশাহীতে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজশাহীর দুর্গাপুরে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। শনিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার হাটকানপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসের উপকেন্দ্রের পশ্চিম পাশে হাফেজিয়া মাদ্রাসার পাশের একটি বিলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রেজাউল করিম (৫০) বাগমারা উপজেলার সোনাডাঙা ইউনিয়নের ভরট্ট গ্রামের বাসিন্দা। তিনি রমজান আলীর ছেলে। স্থানীয় গ্রাম পুলিশ বাবুল হোসেন বলেন, কয়েকজন কৃষক জমিতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি বিষয়টি থানায় জানাই। দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদ বলেন, স্থানীয়দের দেওয়া ৯৯৯ নম্বরে কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির কোথাও দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই এক স্বজনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি জানান, মরদেহটি থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
রাজশাহীর দুর্গাপুরে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
শনিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার হাটকানপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসের উপকেন্দ্রের পশ্চিম পাশে হাফেজিয়া মাদ্রাসার পাশের একটি বিলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত রেজাউল করিম (৫০) বাগমারা উপজেলার সোনাডাঙা ইউনিয়নের ভরট্ট গ্রামের বাসিন্দা। তিনি রমজান আলীর ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ বাবুল হোসেন বলেন, কয়েকজন কৃষক জমিতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি বিষয়টি থানায় জানাই।
দুর্গাপুর থানার এসআই আব্দুল মজিদ বলেন, স্থানীয়দের দেওয়া ৯৯৯ নম্বরে কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির কোথাও দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই এক স্বজনের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, মরদেহটি থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?