রাজশাহীতে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী বিভাগের ৩২ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিভাগের ৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াত ছাড়া বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আফিয়া আখতার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, কোনো আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাতিল হবে। এতে দেখা যায়, রাজশাহী-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৪৪টি। এ আসনটিতে জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীকে ৪৩ হাজার ৯৮১টি ভোট পেতে হবে। এ আসনে ৩ জন প্রার্থী সে অনুযায়ী ভোট পাননি। গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান পেয়েছেন ৪০৭ ভোট। আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো.আব্দুর রহমান পেয়েছেন ১১ হাজার ও স্বতন্ত্র প্রার্থী আল সাআদ পেয়েছেন ৬৬৩ ভোট। রাজশাহী-২ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৯১৬টি। এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের পেতে হবে ২৯ হাজার ৪৯০টি ভোট। তবে এ আসনে ৪ জন প্রার্থী প্রদত্ত ভোট পাননি। তারা হলেন, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মু. সাঈদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী বিভাগের ৩২ জন প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বিভাগের ৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াত ছাড়া বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আফিয়া আখতার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, কোনো আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাতিল হবে।
এতে দেখা যায়, রাজশাহী-১ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৪৪টি। এ আসনটিতে জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীকে ৪৩ হাজার ৯৮১টি ভোট পেতে হবে। এ আসনে ৩ জন প্রার্থী সে অনুযায়ী ভোট পাননি। গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান পেয়েছেন ৪০৭ ভোট। আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো.আব্দুর রহমান পেয়েছেন ১১ হাজার ও স্বতন্ত্র প্রার্থী আল সাআদ পেয়েছেন ৬৬৩ ভোট।
রাজশাহী-২ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৯১৬টি। এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের পেতে হবে ২৯ হাজার ৪৯০টি ভোট। তবে এ আসনে ৪ জন প্রার্থী প্রদত্ত ভোট পাননি। তারা হলেন, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মু. সাঈদ নোমান পেয়েছেন ৭৮৬ ভোট। নাগরিক ঐক্যের প্রার্থী সামছুল আলম পেয়েছেন ৫৫২ ভোট। বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মেজবাউল ইসলাম পেয়েছেন ৩৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ পেয়েছেন ৮০১ ভোট।
রাজশাহী-৩ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৭ হাজার ৪০৭টি। ফলে এই আসনটিতে জামানত বাঁচাতে প্রার্থীদের পেতে হবে ৪০ হাজার ৯২৬টি ভোট। এ আসনে ৪ জন প্রার্থী এই ভোট পাননি। তারা হলেন, আম জনতার দলের প্রার্থী সাইদ পরভেজ। তিনি পেয়েছেন ২৯৫ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান। তিনি ভোট পেয়েছেন ১১৫৪টি, জাতীয় পার্টির প্রার্থী অফজাল হোসেন। তিনি পেয়েছেন ২৩৯০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হাবীবা বেগম। তিনি পেয়েছেন ১ হাজার ১৭৭ ভোট।
রাজশাহী-৪ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ১৯০টি। ফলে এ আসনটিতে জামানত বাঁচাতে প্রার্থীদের পেতে হবে ২৮ হাজার ৮৯৯ টি ভোট। তবে এ আসনে ২ জন প্রার্থী এই ভোট পাননি। তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী তাজুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৬৭০ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক। তিনি পেয়েছেন ১ হাজার ৭৫৯ ভোট।
রাজশাহী-৫ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৪৩৬টি। ফলে এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের কমপক্ষে ৩০ হাজার ৪৩০টি ভোট পেতে হবে। এ আসনে ৫ জন প্রার্থী সেই ভোট পাননি। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা পেয়েছেন ৯৩৮ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমিন পেয়েছেন ৬২০ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক পেয়েছেন ২ হাজার ৪৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাউসার পেয়েছেন ৪৪২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৬ হাজার ৪৩২ ভোট।
রাজশাহী-৬ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৩০২টি। ফলে এ আসনটিতে জামানত বাঁচাতে প্রার্থীদের পেতে হবে ৩১ হাজার ৬৬৩ ভোট। এ আসনে ২ জন প্রার্থী সমপরিমাণ ভোট পাননি। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৬২৮টি। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট।
এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো.মোতাওয়াক্কিল রহমান বলেন, কোন প্রার্থীকে তার আসনের প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এতে রাজশাহীর ৬টি আসনের মোট ২০ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে।
What's Your Reaction?