রাজশাহীতে ৫ দিনে পদ্মার পানি বেড়েছে ৭৪ সেন্টিমিটার

উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা আবারও বাড়ছে। গত পাঁচ দিনের পর্যবেক্ষণে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ০.৭৪ মিটার (৭৪ সেন্টিমিটার) বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর জানান, পদ্মা নদীর রামপুরা-বোয়ালিয়া গেজ স্টেশনে ৯ জুলাই সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১০.৩৪ মিটার। এরপর প্রতিদিনই নদীর পানি বাড়তে থাকে। ১০ জুলাই তা বেড়ে হয় ১০.৪০ মিটার, ১১ জুলাই ১০.৫৭ মিটার, ১২ জুলাই ১০.৮৫ মিটার এবং সর্বশেষ ১৩ জুলাই সকাল ৬টায় পানির উচ্চতা দাঁড়ায় ১১.০৮ মিটার। অর্থাৎ ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত পাঁচ দিনের ব্যবধানে পদ্মা নদীর পানির উচ্চতা ৭৪ সেন্টিমিটার বেড়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮.০৫ মিটার (এমএসএল)। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬.৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নওহাটা গেজ স্টেশনে বারনই নদীর পানির উচ্চতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৯ জুলাই সকাল ৬টায় নদীটির পানির উচ্চতা ছ

রাজশাহীতে ৫ দিনে পদ্মার পানি বেড়েছে ৭৪ সেন্টিমিটার

উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা আবারও বাড়ছে। গত পাঁচ দিনের পর্যবেক্ষণে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ০.৭৪ মিটার (৭৪ সেন্টিমিটার) বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর জানান, পদ্মা নদীর রামপুরা-বোয়ালিয়া গেজ স্টেশনে ৯ জুলাই সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১০.৩৪ মিটার। এরপর প্রতিদিনই নদীর পানি বাড়তে থাকে। ১০ জুলাই তা বেড়ে হয় ১০.৪০ মিটার, ১১ জুলাই ১০.৫৭ মিটার, ১২ জুলাই ১০.৮৫ মিটার এবং সর্বশেষ ১৩ জুলাই সকাল ৬টায় পানির উচ্চতা দাঁড়ায় ১১.০৮ মিটার। অর্থাৎ ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত পাঁচ দিনের ব্যবধানে পদ্মা নদীর পানির উচ্চতা ৭৪ সেন্টিমিটার বেড়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮.০৫ মিটার (এমএসএল)। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬.৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নওহাটা গেজ স্টেশনে বারনই নদীর পানির উচ্চতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৯ জুলাই সকাল ৬টায় নদীটির পানির উচ্চতা ছিল ১১.৩৬ মিটার। ১৩ জুলাই সকাল ৬টায় তা বেড়ে ১৩.২৪ মিটারে পৌঁছায়। ফলে একই সময়ে বারনই নদীর পানির উচ্চতা ১.৮৮ মিটার বৃদ্ধি পেয়েছে। নদীটির বিপৎসীমা ১৩.৯৬ মিটার হওয়ায় বর্তমানে পানি বিপৎসীমার ০.৭২ মিটার নিচে রয়েছে।

নদীর পানি বাড়তে থাকায় পদ্মা নদীর বুকে জেগে থাকা নিম্নাঞ্চলের চরগুলোতে ইতোমধ্যে পানি প্রবেশ শুরু করেছে।

মনির হোসেন মাহিন/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow