রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত
রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের স্থানীয় বিএনপি নেতার জুতাপেটার শিকার আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল। রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান। তিনি বলেন, তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার এ ঘটনায় সংবাদ সম্মেলন করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলিয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য আলটিমেটাম দেন কয়েকজন বিএনপি নেতা। আরও পড়ুনকলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা গত বৃহস্পতিবার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যান বিএনপির জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী (৪৫), ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এজদার (৪৫) ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আফাজ উদ্দিনসহ (৪৫) দলীয় নেতাকর্মীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ সময় অধ্যক্ষের সঙ্গে কথা বলার
রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের স্থানীয় বিএনপি নেতার জুতাপেটার শিকার আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান।
তিনি বলেন, তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গতকাল শনিবার এ ঘটনায় সংবাদ সম্মেলন করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আলিয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য আলটিমেটাম দেন কয়েকজন বিএনপি নেতা।
আরও পড়ুন
কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা
গত বৃহস্পতিবার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যান বিএনপির জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী (৪৫), ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এজদার (৪৫) ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আফাজ উদ্দিনসহ (৪৫) দলীয় নেতাকর্মীরা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ সময় অধ্যক্ষের সঙ্গে কথা বলার দৃশ্য পাশে থেকে ভিডিও করতে থাকেন ইংরেজির শিক্ষিকা আলিয়া খাতুন (৪০)। ভিডিও করতে নিষেধ করলে আলিয়া খাতুনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলিয়া খাতুন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে নিজের বাড়ির কাজের লোক ছিল দাবি করে তার গালে থাপ্পড় মারেন। এ সময় বিএনপি নেতা আকবর আলী পায়ের স্যান্ডেল খুলে শিক্ষিকাকে জুতাপেটা করতে থাকেন। এক পর্যায়ে আলিয়ার চুল ধরে মাথা টেবিলের ওপর রেখে পেটান।
ভিডিওতে আরও দেখা যায়, পরে আলিয়া কক্ষের বাইরে বিএনপির মো. এজদার ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আফাজ উদ্দিনসহ কয়েকজনকে মারপিট করতে থাকেন।
এ ঘটনায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়।
মনির হোসেন মাহিন/এমএস
What's Your Reaction?