রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাকির হোসেন নামে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ভুক্তভোগী জাকির হোসেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি সদস্য। পরিবারের সদস্যদের দাবি, বুধবার মাগরিবের নামাজের সময় তারা বাড়ির বাইরে বালতিতে করে পানি নিক্ষেপের মতো শব্দ শুনতে পান। নামাজ শেষে বাইরে এসে দেখেন, বাড়ির প্রধান গেট, বারান্দা ও আশপাশের বিভিন্ন স্থানে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। জাকির হোসেনের স্ত্রী খুরশিদা বেগম বলেন, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ব্যক্তিকে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাতের আঁধারে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে মলমূত্র নিক্ষেপ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। খুরশিদা বেগমের দাবি, এ ঘটনা তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে ঘটানো হয়েছে। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তার স্বামী পটিয়া থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সঙ

রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাকির হোসেন নামে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী জাকির হোসেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

পরিবারের সদস্যদের দাবি, বুধবার মাগরিবের নামাজের সময় তারা বাড়ির বাইরে বালতিতে করে পানি নিক্ষেপের মতো শব্দ শুনতে পান। নামাজ শেষে বাইরে এসে দেখেন, বাড়ির প্রধান গেট, বারান্দা ও আশপাশের বিভিন্ন স্থানে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

জাকির হোসেনের স্ত্রী খুরশিদা বেগম বলেন, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ব্যক্তিকে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাতের আঁধারে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে মলমূত্র নিক্ষেপ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

খুরশিদা বেগমের দাবি, এ ঘটনা তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে ঘটানো হয়েছে। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তার স্বামী পটিয়া থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

স্থানীয় যুবদল নেতা শেখ মো. নাছির বলেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাকে ও তার পরিবারকে মানসিকভাবে হেয় করার উদ্দেশে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।

কচুয়াই ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু কারও বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow