রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আ.লীগের ২ নেতা

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিন দিনের সফরে এসে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের ভালোবাসায় সিক্ত হন ত্রাণমন্ত্রী।  তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। জানা যায়, লোকচক্ষু এড়াতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আ.লীগের সদস্য কলেজ অধ্যক্ষ সারোয়ার আলম। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  এদিকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আ.লীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়। এতে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে। এ ব্যাপারে ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আ.লীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টেছেন এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্

রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আ.লীগের ২ নেতা

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিন দিনের সফরে এসে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের ভালোবাসায় সিক্ত হন ত্রাণমন্ত্রী। 

তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা।

জানা যায়, লোকচক্ষু এড়াতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আ.লীগের সদস্য কলেজ অধ্যক্ষ সারোয়ার আলম। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

এদিকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আ.লীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়। এতে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে।

এ ব্যাপারে ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আ.লীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টেছেন এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, উত্তরের জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা সবাই জানাতে পারেন। আর আইনের চোখে কেউ অপরাধী হলে তা অবশ্যই প্রশাসন দেখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow